1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট হরিপুর উপজেলা নির্বাচন: রাজনীতির সমীকরণ ও আবু তাহেরের ওপর তৃণমূলের আস্থা—একটি নির্মোহ বিশ্লেষণ বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারের চাপা বরগুনা-১ আসনের এমপি অলিউল্লাহর তালতলীতে শুভ আগমন আজ ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মিজানুর রহমানের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ডোমারে নারী উদ্যোক্তার দায়িত্বে পালন করতেছে স্বামী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ গভীর পুকুরের গ্রাসে কবরস্থান—নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর হরিনাকুন্ডু পরিদর্শন করলেন

কাঠালিয়ায় ইয়াবা ব্যবসায়ীর কামড়ে এসআই আহত, ৮ পিস ইয়াবাসহ আটক

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইয়াবা ব্যবসায়ীর কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানার একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। এ সময় সুজন হাওলাদার (৩০) নামের এক যুবককে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুজনকে গ্রেপ্তার করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দেন। এতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন।
আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মো. সোবাহান হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com