1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার (১৩ মার্চ) রাত (প্রায়) ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর র‍্যাব সদস্যরা তাকে ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা নবীউল্লার মেয়ে নজিজন বেগম (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তিনি আইনের আশ্রয় নেন এবং নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত নুরুজ্জামান সরকার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার দক্ষিণ ছড়ারপাড় গ্রামের মৃত উমর আলীর ছেলে। তিনি বর্তমানে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, র‍্যাব-১০ ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল তাকে সেখান থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com