1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান

কুয়াকাটা সৈকতে লাল কম্বলে মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে লাল কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (প্রায় ৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে লাশটি সৈকতের তীরে ভেসে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা সৈকতে হাঁটার সময় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি প্রথম লাশটি দেখতে পান। তিনি জানান, দূর থেকে লাল কাপড়ের মতো কিছু ভেসে আসতে দেখে কাছে গেলে বুঝতে পারেন এটি একটি লাশ। এরপরই তিনি নৌ-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় আশপাশে উপস্থিত অনেকেই ভয়ে এবং আতঙ্কে স্তব্ধ হয়ে যান। প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, “লাল কম্বলের ভেতর লাশ দেখে আমরা হতবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।”

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com