1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনম্র শ্রদ্ধায় কয়রায় ‘অমর একুশে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত মাদারীপুর ০৩ আসনের সাংসদ, জনাব আনিসুর রহমান তালুকদার কে, শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা প্রদান পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যশোরে রহস্যজনক গোডাউন থেকে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতেই সুস্থ জাতি গঠন: পলাশবাড়ীতে এমপি নজরুল ইসলাম লেবুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ধামইরহাটে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় চেড়াঘাটের রাস্তায় উন্নয়নের নামে লুটপাট ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড ৫২-র ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক অগ্রাসনের বিরুদ্ধে বাঙ্গালী জাতির মুক্তির লড়াই!

কৃষকের স্বপ্ন যেন বৃষ্টির পানিতে ডুবে শেষ

মোঃ আনিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৬৯৮ বার পড়া হয়েছে

নাটোর জেলা সিংড়া উপজেলার ছোট্ট একটি বিল।বিলটি হাজির বিল নামে খুবই পরিচিত।ছোট হওয়া সত্বেও বিলটিতে বছরে দুটি ফসল ফলতে দেখা যায়। বিলে চতুর ধারের কৃষকেরা ফসল ফলিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। হাজারো কৃষকের জীবন জীবিকা নির্বাহের জন্য বিলটি গুরুত্ব সর্বাধিক। কালের পরিবর্তনের সাথে সাথে তারও গুরুত্ব কমে যাচ্ছে।

এক সময় যেখানে চাষাবাদ করে হাজারো কৃষকের মুখে হাসি দেখা যেত। এখন সেই হাসিটাই হাসতে ভুলে গেছে কৃষকেরা। একটু বৃষ্টির পানিতেই ভরে যায় বিলটি। টানা তিনদিনের বৃষ্টির ফলে, অধিকাংশ কৃষকের জমির ফসল ডুবে গেছে। ডুবে গেছে কৃষকের স্বপ্ন ও হাড়ভাঙ্গা পরিশ্রম।

ফসলের বীজ বপনের পর থেকেই কৃষকের মুখে বিপর্যয় লক্ষ্য করা যায়। এই যেন বৃষ্টির পানিতেই সবকিছু ডুবে শেষ।তবে এর আগে তেমন কোন খারাপ পরিস্থিতি ছিল না। সময়মতো বিলে পানি আসত এবং সময় মতোই তা নেমে যেত। এতে কৃষকেরা যথাসময়ে ফসল ফলিয়ে ঘরে তুলতে পারতো। তবে এখন তার উল্টো কিছুই লক্ষ্য করা যায়।

উপরের দৃশ্যপট দুটি লক্ষ্য করলে দেখা যায় বিলটিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হয়েছে। যার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে আছে। এতে একটু বৃষ্টির পানির ফলেই নেমে আসে বন্যা। যার ফলে কৃষকেরা সঠিক সময়ে ফসল ফলাতে পারছে না। এতে বিপর্যয় নেমে আসছে কৃষকদের জীবনে। তাদের পরিশ্রম যেন বৃষ্টির পানির নিচে তলিয়ে শেষ।

যদি সুপরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয়। তাহলে বছরের পর বছর সঠিকভাবে কৃষকেরা ফসল ফলাতে পারবে না।এতে নেমে আসবে কৃষকদের জীবনে বিপর্যয়। তার ধাক্কা গিয়ে লাগবে কৃষকদের জীবিকা নির্বাহে এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com