1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
‎সারা দেশব্যাপী নদী-নালা-খাল জলধারা খনন ও পুন:খনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাসিমপুর ৩ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জলধারা খনন কাজের উদ্বোধন করা হয়।
‎খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।
‎এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া-০৪ আসনের এমপি মোঃ আফজাল হোসেন, কুষ্টিয়া-০১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহমাদুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com