কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার ৩৪ টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানে মতবিনিময় সভা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের উদ্যোগে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিউজিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাংবাদিক শরিফ মাহমুদের সঞ্চালনায় এসময় কুমারখালী থানা মসজিদের ইমাম মাওঃ আবু দাঊদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে নাট্যকার লিটন আব্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের হাতে সম্মানী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে দোয়া অনুষ্ঠিত হয়।