1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা কমলনগরে মেঘনায় অবৈধ জালের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নৌকা ডুবির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

খুলনা ৩ এপিবিএন এ বিভিন্ন থানায় জিডি মূলে উদ্ধারকৃত মোবাইল মালিকের নিকট হস্তান্তর

মিহির রঞ্জন বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম, এম সালাহউদ্দীন মহোদয়ের নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক মহোদয়ের সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফেব্রুয়ারি/২৬ মাসে ৩ এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৭৬ (ছিয়াত্তর) টি মোবাইল  এবং বিকাশ প্রতারণার ৩০,৬০০/- টাকা উদ্ধার করে। মাননীয় অধিনায়ক মহোদয় অদ্য  উদ্ধারকৃত মোবাইল ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।  এছাড়াও  জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১০(একশত দশ ) টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে এবং WhatsApp ও Messenger হতে প্রাপ্ত ১১৫(একশত পনেরো) টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে ০২ টি  হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধারসহ ০৩(তিন) জন ভিকটিম উদ্ধারে পুশপুলের মাধ্যমে সাইবার সংক্রান্ত তথ্য সরবরাহ করে সহয়তা প্রদান এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক মহোদয় বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com