1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

গবিতে বায়োইনফরমেটিক্সের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আসাদুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের আয়োজনে ও বাংলাদেশ ইউনিয়ন অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির সহযোগিতায় বায়োইনফরমেটিক্স এর গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে বিএমবি বিভাগের চেয়্যারম্যান ড. মোঃ ফুয়াদ হোসেনের সভাপতিত্বে এ সেমিনার সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, “আমাদের দেশে আমরা ল্যাবের জিনিসপত্র কিনতে পারি কিন্তু পরিচালনা করতে পারিনা। গবেষণার জিনিসপত্র ক্রয়ের আগে পরিচালনার কথা ভাবতে হবে।” গণ বিশ্ববিদ্যালয় আগের তুলনায় গবেষণায় এগিয়ে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে প্রশাসন সব সময় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান গবেষণা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা বিভিন্ন বিভাগে গবেষণা এবং অনন্য বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে খেয়াল রাখতে হবে বিভিন্ন বিভাগ এর মধ্যে যেন সমম্বয় ব্যবস্থা যথাযথ থাকে তাহলে আমরা ফ্রিতে অনেক কিছু ব্যবহার করতে পারব। যেসকল জিনিস আমাদের নেই সেগুলো ক্রয় করে রিসার্চ এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে গণ বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে।”
এসময় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক জেনেসিস ল্যাবরেটরিস এর পরিচালক মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোঃ হারেস সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান গণ সহ এবং বিএমবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, সেমিনার শেষে “বেসিক বায়োইনফরমেটিক্স” কোর্স এ অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com