1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণে বিদেশী মদসহ আটক দুই

মোঃ আরমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, গাজীপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার শ্রীপুরে ডিবি পুলিশের অভিযানে মাওনা ফ্লাইওভারের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম, গাজীপুর এর নির্দেশনায় মোঃ দেলওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুর এর নেতৃত্বে ইন্সপেক্টর/এ.এইচ.এম লুৎফুল কবীর, এসআই/মোঃ আলমগীর কবির, এসআই (নিঃ) মোঃ আমজাদ শেখ, এসআই (নিঃ)/মোঃ রকিবুল ইসলাম, এএসআই (নিঃ) মোখলেছুর রহমান ও ফোর্সসহ শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান করাকালে রবিবার (১৯ নভেম্বর) সাড়ে ১২ টায় শ্রীপুর থানাধীন মাওনা ফ্লাইওভার এর নিচে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিম খন্ড মুইষ্ঠাপাড়া সাকিন্থ কতিপয় মাদক ব্যবসায়ীকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার মৃত পলু শেখের ছেলে মোঃ হাসিবুল শেখ (২২) এবং বিদ্যু চন্দ্র সাহার ছেলে প্রদীপ শাহা (২১)। আসামী হাসিবুল শেখ এর বসত ঘরের ভিতর আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত একশত বিশ বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ, যার প্রতিটি বোতলের মূল্য অনুমান-৫০০০/- টাকা করে সর্বমোট=৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com