চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকায় অনুমোদনহীন শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের লেবু ডাঙ্গা গ্রামের তানিয়া (১২) পিতা তরিকুল ইসলাম ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের জমিলা (১০) পিতা সইবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক ১৩ জন শিক্ষার্থীরা রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ে।১৬ আগস্ট শনিবার রাত একটার দিকে এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষিকা চাহিদা খাতুন তাদের নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা সাপ কিংবা অন্য কোন কীটপতকের কামড়ে মারা যেতে পারে। উপরোক্ত তথ্যটি তে মাদ্রাসার পরিচালক আসরাফ আলী একই মত পোষণ করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানা পুলিশ জানান, ছাত্রী দ্বয়ের মৃত্যুর রহস্য ময়না তদন্তের পর জানা যাবে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।