সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া লিডারবস্তিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে,স্বামী আলী আহমদ (৩৫) স্ত্রী রুবেনা বেগম( ২৭) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। স্ত্রী রুবেনা বেগম পেশায় ছিলেন গৃহিণী। হত্যার পর আলী আহমদকে স্থানীয়ারা আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২ ঘটিকার সময় স্বামী বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলো পাতাড়ি কোপাতে থাকেন, সাথে সাথেই মারা যান স্ত্রী রুবেনা বেগম। পরবর্তীতে দা দিয়ে নিজও নিজেকে কোপাতে থাকেন এমন অবস্থা দেখে স্থানীয়ারা তাকে বাধা দিয়ে আটক করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলী আহমদ মানসিক অসুস্থ ও মাদকাসক্ত ছিলেন । পুলিশ জানায় আলী আহমদও গুরুতর আহত হয়েছেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।