1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে ৫ দফা দাবি জানান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত থাকবে বলে মৌখিক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাব্বির সাত্তার।

বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।এদিকে, বেলা ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় হল প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল প্রতিনিধি উপচার্যের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন। এসময় চলমান উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাবি ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাব্বির সাত্তার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা। এখানে রাজনীতি থাকবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো। এছাড়াও সরকার থেকে আগামীকাল বাংলাদেশের সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসছে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। হল ত্যাগের নির্দেশনা বাতিল করতে হলে ইউজিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি স্থগিত ঘোষণা করছি। আজ বিকেলে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com