1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব দক্ষিণে নুপুর আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু  হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত ভোররাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলীমাছুয়াখাল এলাকার মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।গত (১৪ মার্চ) সকালে নুপুরের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গৃহবধূ নুপুর ওই এলাকার মুন্সি বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে। গত দেড় বছর আগে নুপুরকে ভালোবেসে বিয়ে করেন একই এলাকার খন্দকার বাড়ির বিল্লাল খন্দকারের ছেলে রিয়াদ খন্দকার।
তবে, গৃহবধূর স্বজনদের অভিযোগ নুপুরের স্বামী রিয়াদ খন্দকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নুপুরের দাদি জানায়, ভোর রাতে সেহরি খেতে ঘর থেকে বের হলে ঘরের সামনে নুপুরকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে নুপুরকে মৃত দেখতে পায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com