রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইটাকুমারী ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ শামীম ওরফে ইয়াবা শামীমকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল ২৫শে আগস্ট রোজ সোমবার আনুমানিক রাত ৭.০০-৮.০০ টার দিকে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত কয়েকদিন আগে ব্যবসায়ী মাহবুবুর রহমানের খালাতো ভাই সেকেন্দার আলী বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এজহার সূত্রে জানা যায়, সেকেন্দার আলীর খালাতো ভাই মাহবুবুর রহমান অন্নদা নগর ইউনিয়নের আমতলী এলাকার একটি সরকারি আম গাছ টেন্ডার মারফত কিনে নেয়।
গাছটি কাটতে গেলে মাহবুবুর রহমানের খালাতো ভাইয়ের কাছে চাঁদা দাবি করেন এই ইউনিয়ন ছাত্রদলের নেতা।
যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মোঃ শামীম মিয়া।
শামীম ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পাশেই মোহাম্মদ রমজান আলীর ছেলে।