1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

চা উৎপাদনে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ ও টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত

আশীষ চক্রবর্তী
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩৫১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে ০৬ জুলাই শনিবার সকাল ১০ টার দিকে গুনগত মান সম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ও দিনব্যাপী টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বানিজ্য) মোহাম্মদ নুরুল্লাহ্ নূরী, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, জেমস্ ফিনলে চা কোম্পানীর চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানীর ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।উল্লেখ্য, টি টেস্টিং সেশনে দেশের প্রায় ৭০ টি চা-বাগান অংশগ্রহন করে এবং প্রশিক্ষণ কোর্সে ২৫ জন সহ সিনিয়র টি প্ল্যান্টার্স, চা বাগানের জিএম, ডিজিএম, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, চা বিজ্ঞানী, চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ প্রায় ১৫০ জন অংশগ্রহন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com