1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

চিরিরবন্দরে মাদকসেবীর মারপিটে যুবক আহত

আফছার আলী খান
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দরে মধ্যরাতে মাদকসেবনের সময় কথা কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্রের আঘাতে জালাল নামে আরেক মাদকসেবী গুরুতর আহত হয়েছে। আহত জালালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি গত ২৪ আগস্ট রবিবার আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার নান্দেড়াই গ্রামের বাদল নাপিত পাড়ার সন্নিকটে ঘটেছে। আহত জালাল (২৬) উপজেলার নান্দেড়াই গ্রামের নাপিত পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

আহত জালাল জানান, গত রবিবার আনুমানিক রাত ১১টার দিকে নান্দেড়াই গ্রামের নাপিত পাড়ার সন্নিকটে একই গ্রামের সলেমানশাহ পাড়ার আব্দুর রহমানের ছেলে আলমগীরের নেতৃত্বে কয়েকজন মাদকসেবী (টেপাল খোর) পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জালালের মাথা ও শরীরে এলোপাথারী কোপ দিয়ে গুরুতর আহত করে এবং টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় জালালের চিৎকার শুনে এলাকাবাসি এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উদ্ধারকারী অমিত হাসান জানান, রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় জালালকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়েছে। থানায় অভিযোগ বা এজাহার দেয়া হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com