1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

চৈত্রের বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ না অভিশাপ?

পিয়াস হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলায়  চৈত্রের প্রথম সপ্তাহের দিনভর বৃষ্টিতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে মুকুল থেকে গুটিতে পরিণত আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ বলছেন কৃষি কর্মকর্তারা।
মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত থেকে বুধবার (২০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেকোনো সময় নামতে পারে বৃষ্টি।
 কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, যেসব গাছে এখনও মুকুল ফুটে আমের গুটি হয়নি সেসব গাছের মুকুল ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রায় গাছই ইতোমধ্যে মুকুল থেকে আমের গুটিতে পরিণত হয়েছে। এসব গুটির দ্রুত বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করবে এই বৃষ্টি।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আকাশ মেঘলা হলে বৃষ্টি শুরু হয়। বুধবার ভোরের দিকে গুঁড়িগুঁড়ি হয়ে নামে এই বৃষ্টি।  তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ বাড়ে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বৃষ্টি।
 এ জেলার আমচাচীরা বলেন, এবার আমের অফ ইয়ার। এমনকি গতবছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম গাছে আমের মুকুল এসেছে। মৌসুমের শুরুতেই এমন বৃষ্টি মুকুলের ক্ষতির পাশাপাশি ফলনেও প্রভাব ফেলবে। তাছাড়াও আগামীতে অতিবৃষ্টি অনাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এনিয়ে আমচাষিদের মনে আতঙ্ক কাজ করছে।
নওগাঁ জেলার  কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক  আবুল কালাম আজাদ বলেন, এ সময়ের বৃষ্টি আমের জন্য উপকার ও অপকার দুটোই আছে। সাধারণত আবহাওয়ার কারণে এবার মুকুল আসতে দেরিতে এসেছে। তাই এ বছর গাছে আমের গুটিও দেরিতে হয়েছে। যেসব গাছে আমের মুকুল এখনও গুটিতে রাপান্তরিত হয়নি, সেসব গাছের মুকুলের ক্ষতি হবে। তবে মুকুল ফোটে যেসব আমগাছে গুটি বের হয়েছে, সেসব গাছের জন্য এ খুবই উপকারী এই বৃষ্টি। আমের গুটি বেড়ে উঠতে সহায়ক হবে চৈত্রের বৃষ্টি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com