1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

চ্যাম্পিয়ন ট্রফি, দুবাইয়ের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

সাকিল আহম্মেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

ফাইনালে যেতে হলে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। কাজটা যে কঠিন ছিল তা ম্যাচ শেষেও বোঝা গেল। ৩৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১২ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। এতে ৫০ রানের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের পর আবারো শ্রেষ্ঠত্বের মঞ্চে সুযোগ পেয়েছে ২০০০ সালের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে কিউইরা। দ্বিতীয় সেমিফাইনালে জিততে নিউজিল্যান্ডের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাট করে রাচিন রচিন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসনের (১০১) জোড়া সেঞ্চুরি আর ড্যারেল মিচেল (৪৯) এবং গ্লেন ফিলিপসের (৪৯) ব্যাটিং তাণ্ডবে ৩৬২ রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দলীয় সর্বোচ্চ রানের স্কোর। রানের পাহাড় টপকাতে  নেমে ২ উইকেটে ১৬১ রান করে ভালো পজিশনেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে  ছিটকে যায় প্রোটিয়ারা। জয়ের জন্য শেষ দিকে মাত্র ১৮ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৯৯ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। ব্যাটিংয়ের এক প্রান্তে ছিলেন ডেভিড মিলার আর অন্য প্রান্তে ছিলেন পেস বোলার লুঙ্গি এনগিডি। ইনিংসের শেষ দিকে মিলার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে একের পর এক বাউন্ডারিতে ৬৭ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ব্যাটিং ঝড়ে ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মিলারের সেঞ্চুরি (১০০*) আর রিশি ভেন দার ডুসেন ও টিম্বা বাভুমার ৬৯ ও ৫৬ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ৩১২ রান তুলেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস  । ৫০ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল নিউজিল্যান্ড।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com