1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে দমাতে সাঁজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছে ভুক্তভোগী যুবক সহ তার পরিবার। মিথ্যা মামলায় ২০ দিন হাজত খেটে বাড়িতে ফেরার পর আবারো নতুন করে ওই যুবকের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এঘটনায় স্হানীয়রা সহ প্রতিবেশীরা সুষ্ঠু তদন্ত পূর্বক উক্ত মামলা প্রতাহারের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে,রংপুরের মিঠাপুকুর থানাধীন বালারহাট ইউনিয়নের গাড়ালচৌকি গ্রামে। ভুক্তভোগী ওই যুবকের নাম ছামিউল ইসলাম (৩৫)।  তিনি একই গ্রামের ছপিজল মিয়ার পুত্র।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার গাড়ালচৌকি গ্রামে ছকমল হোসেনের পুত্র আক্কাস আলীর (৪২) সঙ্গে চাচাত ভাই ছামিউল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই ঘটনায় জমি নিয়ে উভয়ের মামলা আদালতে চলমান। মামলা চলমান অবস্থায় আক্কাস আলী প্রতিপক্ষ ছামিউলকে দমাতে একের পর এক মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ থানায় দায়ের করেন। যেগুলো বিভিন্ন সময়ে পুলিশ তদন্ত করে মিথ্যা বলে প্রমানীত হয়। সর্বশেষ ১১ জুলাই, রাত্রি আনুমানিক ১০:৩০ মিনিটে, বালারহাট গাড়ালচৌকি জোড়াপুল সংলগ্ন, আক্কাস আলীকে কুপিয়ে জখম করার অভিযোগে ওঠে প্রতিপক্ষ ছামিউলের বিরুদ্ধে। এঘটনায় আক্কাস আলী প্রতিপক্ষ ছামিউল সহ তার পিতা ছপিজল মিয়া এবং ছেলে মোসাদ্দেক হোসেন (১৯) এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। যে মামলায় ছামিউল ২০ দিন কারাভোগ করেন।

স্থানীয় বাসিন্দা হেলাল জানান, জোড়াপুল নামক স্থানে আক্কাস আলীকে মারধরের ঘটনাটি সাজানো। যখন আমরা খবর পাই তখন ছামিউল বাড়িতে ছিল। তাদের দাবি সম্ভবত আক্কাস আলী নিজের শরীর নিজে অথবা কাউকে দিয়ে রক্তাত্ত জখম করেছে। মোত্তর্জা বলেন, ছামিউলকে ফাঁসাতে এটা নাটক হতে পারে। মারামারি হলে আমরা জানতাম। গ্রামের কেউ দেখেনি। পরে শুনি মামলা করা হয়েছে।

ভুক্তভোগী ছামিউল বলেন, আক্কাসের একটি সাজানো মামলায় ২০ দিন কারাভেভাগ করলাম। এখনো আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছি। এরমধ্যে আবারো আক্কাসের স্ত্রী লাভলী বেগম কথিত জখম নিয়ে হাসপাতালে ভর্তি থেকে আবারো মামলা করার চেষ্টা করছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই। তবে অভিযুক্ত আক্কাস আলী বলেন, ভরা দুপুরে আমার স্ত্রীর মাথায় কোপ দেওয়া হয়েছে। আমার স্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমি কোর্টে মামলা করেছি। আর পূর্বে আমাকে মারধরের ঘটনা ছামিউল ঘটিয়েছে। নিজের মাথা নিজে কেউ ফাটাতে পারেনা।

এবিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, আমি কয়েকদিন পূর্বে যোগদান করেছি। তদন্তে ঘটনার সত্যতা না পেলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। #

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com