জামালপুরের ইসলামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়কক অবহিতকরণ  প্রেস কনফারেন্স 

 সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসসেবা অধিদপ্তর এর  জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে 
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়কক অবহিতকরণ  প্রেস কনফারেন্স উপজেলা মিনি অডিটরিয়াম অনুষ্ঠিত হয়েছে।  প্রেস কনফারেন্স সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ জুবায়ের।  জানাগেছে আজ মঙ্গলবার হতে
ইসলামপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম
পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৩টি ইউনিয়নে কার্যক্রম শুরু হবে পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।  এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের   এ তথ্য জানানো হয়। প্রথম ধাপে উপজেলার গাইবান্ধা, পাথর্শী ও সাপধরী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১২জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপার ভাইজার ট্যাবের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি  পৌর সভায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহের জন্য মোট ১৩৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করবেন।  প্রেস কনফারেন্সে ইউএনও  বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আয় এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট পরিবার গুলোর সহযোগিতা প্রয়োজন। প্রেস কনফারেন্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের  কর্মকর্তা (অতিঃ দাঃ) হাফিজ উদ্দিন, আইটি কর্মকর্তা মোস্তফা মনোয়ার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top