কালীগঞ্জের সরকারি নলডাঙা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ প্রতিটা ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল‌এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।এ যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা তার ডাকে সাড়া দিয়ে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তি গ্রাম সমস্ত নেতা কর্মী ছুটে আসেন, হাজার হাজার মহিলা কর্মী উপস্থিত থাকেন , সকল পর্যায়ে নেতা কর্মীও নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত থাকেন
ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ কালিগঞ্জ সতন্ত্র প্রার্থী গণ মানুষের নেতা মোঃ সাইফুল ইসলাম ফিরোজ তার নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলে নির্বাচনী এলাকার সমস্ত নেতাকর্মী উপস্থিত থাকে। এ সময় হাতে হাতে ফেস্টুন, কাপ-পিরিচ প্রতীকের রেপ্লিকা ধরে নেতাকর্মীরা স্লোগান দিয়ে নেচে-গেয়ে মিছিল সম্পন্ন করেন। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের।
এর আগে সমাবেশে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ গঠন, নির্বাচনী এলাকার গণমানুষের জীবনমান উন্নয়ন এবং নির্বাচিত হলে তার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।
জনসভায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হবে যে ঝিনাইদহ-৪ আসনে বহিরাগত কারো জায়গা হবে না। যেসব জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, তাদের জবাব দেব ব্যালটের মাধ্যমে। আমাদের কাছে টাকা নেই, কিন্তু জনগণ আছে। সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জে থাকবেনা !