1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

ডোমারে বিলুপ্তপ্রায় এক প্রজাতি শকুন উদ্ধার

আবরার আলভী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলায় বিলুপ্ত  প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করেছে ডোমার বনবিভাগ।বৃহষ্পতিবার (২৮ডিসেম্বর) সকাল ৯টা সময় উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া জামে মসজিদ এলাকায় শকুনটিকে দেখতে পায় স্থানীয়।পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক,ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটিকে উদ্ধার করে বনবিভাগে নিয়ে আসে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল ও পায়ে কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে।

ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই বলেন,শকুনটি বর্তমানে আমাদের তত্ববধানে রয়েছে।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান,বৃহষ্পতিবার সকালে বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল। তাৎক্ষনিক চিকিৎসা দেওয়া হয়েছে।ডোমার ইউএনও নাজমুল আলম বিপিএএ জানান, পাখিটিকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণি দপ্তরের সাথে আলোচনা করে শকুনটি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com