1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দলীয় সন্ত্রাসীদের হামলায় উপজেলা ছাত্রদল নেতা গুরুতর আহত

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ০৮টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ফকিরহাট নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, মোঃ শাহিন ফরাজীর সাথে স্থানীয় মানিক ও হাসানের সাথে ডিস
লাইন ও ইন্টারনেট সংযোগ নিয়ে বিরোধ চলছিল। শাহীন ফরাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিন ভবানীপুর গ্রামের আব্দুল হক ফরাজীর ছেলে এবং হাসান খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত এবং মানিক জেলা তাতিদলের রাজনীতির সাথে জড়িত। তারা সকলেই দক্ষিণ ভবানীপুর গ্রামের একই এলাকার বাসিন্দা। ডিস লাইন ও ইন্টারনেট সংযোগের ব্যাপারে মানিক চাঁদা দাবি করেছিল বলে শাহীন ফরাজী জানান।
 শনিবার রাত ০৮টার দিকে মানিক ও হাসান লোকজন নিয়ে শাহিনের উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা শাহীন ফরাজিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
ঘটনা শুনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শাহীন ফরাজীকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটি আসেন ।
এ ব্যাপারে জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু বলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন ফরাজীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ,আইন হাতে তুলে নিতে চাই না। সঠিক তদন্তপূর্বক এর উপযুক্ত বিচার হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন ফরাজীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন কেউ পার পাবে না। এর উপযুক্ত বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন বলেন, শাহীন ফরাজী নামে এক ছাত্রদল নেতার উপর হামলা হয়েছে বলে জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয়র ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com