1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে বিদেশি পিস্তলসহ দক্ষিণ কোতোয়ালীর দুইজন আটক

মোঃ মোমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে বিদেশী পিস্তলসহ দক্ষিণ কোতোয়ালির দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ১টি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের বড়গ্রাম ছাইথুনখুড়ি গ্রামের আব্দুল জব্বারের পুত্র মো মোসলেম ও মুরসালিন বাবু।
রোববার (১৭ আগস্ট) র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২৫ তারিখ ভোর ৪ টা ৫০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপির ০৭নং ওয়ার্ডের অন্তর্গত বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে আসামী মুরসালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতর অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি ও একটি বাটন মোবাইলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত আলামতসহ আসামি দুইজনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালানসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com