1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন—মো. আহাদুন্নবী মুরাদ (৪৪), শেখ মোহাম্মদ নাইমুল হক সজিব (১৮) ও সাইফুল আলম মিলন (৪২)।
তারা সবাই মুহুরীগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া বাড়ির ছাদে থাকা টব থেকে ৩২ সেন্টিমিটার লম্বা একটি গাঁজা গাছও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com