1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুই যুগে ডায়াবেটিক রোগী ৮ গুণ

Uttam Chokroborti
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
দেশে কর্মক্ষম মানুষের মধ্যে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। গত দুই যুগে ডায়াবেটিক রোগী হয়েছে প্রায় আট গুণ। ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রতি ১০ জনের মধ্যে সাতজনই কোনো না কোনোভাবে ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ কর্মক্ষম ৭০ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন।

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইইএফ) চলতি বছর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চিকিৎসকরা বলছেন, জীবনযাপনের ধরনে পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও মানসিক চাপ ডায়াবেটিক রোগী বাড়ার মূল কারণ। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস আগে শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল। এখন গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে। সচেতনতা না বাড়ালে ভবিষ্যতে এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ডা. ফারুক পাঠান আরও বলেন, ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ, স্থূলতা ও হৃদরোগও বাড়ছে; যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব প্রতিরোধে কর্মস্থলে শরীর চর্চার ব্যবস্থা নিতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মীদের সুস্বাস্থ্য ও জাতীয় অর্থনীতির স্বার্থে কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি এখন সময়ের দাবি।

এমন পরিস্থিতিতে সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com