1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট সরকারের এমন পরিস্থিতিতে পড়তো না ——তথ্য ও সম্প্রচারমন্ত্রী সেতাবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ

দুর্গাপুরে রাস্তার পাশে পরে থাকা মরদেহ উদ্ধার

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভার পূর্ব উৎরাইল নামক এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার সময় অনুপ বিশ্বাসের বাড়ির সামনে ইটের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে পূর্ব উৎরাইল এলাকার রাস্তার পাশে সাইফুল ইসলামকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, সাইফুল ইসলামের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com