1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

দোহারে পোনা মাছ ও কারেন্ট জালসহ আটক -৪

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

ঢাকা জেলা দোহার উপজেলায় অবৈধভাবে পোনা মাছ ধরায় কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মেঘুলা বাজার ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লার নেতৃৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে রুই, কাতল, ও মৃগেলের প্রায় ৩০ কেজি পোনা মাছ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার নারিশা ইউপির উত্তর শিমুলিয়া গ্রামের সিকিম আলী বেপারীর ছেলে মো. নূরুল হক (২৮), বিলাশপুর ইউপির কুতুবপুর গ্রামের মো. মোকসেদ বেপারীর ছেলে মো. মোসলেম বেপারী (৫৫), একই এলাকার মৃত লাল মিয়া মোল্লার ছেলে সাহাবুদ্দিন মোল্লা ও ফরিদপুর জেলার সদরপুর থানার নারিকেল বাড়ীয়ার হকিয়াতপুর গ্রামের মৃত মোসলেম মৃধার ছেলে মো. কামাল মৃধা (৩২)।
আটকৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন।
পরে উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলামের উপস্থিতিতে উদ্ধারকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এক শ্রেণির অসাধু জেলেরা সরকারের এ আদেশ অমান্য করে এ কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে পোনাসহ বেশ কয়েক জন জেলেকে আটক করে জরিমানা করেছি। মাছ রক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে পোনা মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com