1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউথ ফর দ্য সুন্দরবনসের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনকে ঘিরে বগুড়ার রাজনীতিতে নতুন সমীকরণ, আলোচনায় নিহার সুলতানা তিথি পবিপ্রবিতে ‘জাগো নারী’–ইএসডিএম শিক্ষার্থীদের কনফারেন্স রিহার্সেল শুরু বগুড়ায় দুই দিনের সরকারি সফরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে সোনাগাজীর চরচান্দিয়ায় এম ফখরুল ফাউন্ডেশন-এর ইফতার সামগ্রী বিতরণ মাদারগঞ্জে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ আহত ৩ কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ফুটবল একাডেমির খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর যৌথ অভিযানে পাথরবোঝাই ট্রাকে ৩৭.১ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২ সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতের বাজার তদারকি

দৌলতপুরে নিখোঁজ স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

মো:মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে শাহিন আলী (১১) গত ১১ ডিসেম্বর বিকালে পাখি ভ্যান সহ বাড়ি থেকে বের হয়। পরে বাড়ি না ফিরলে দৌলতপুর থানা একটি জিডি করেন তার পরিবারের লোক, জিডি নং ৬৯৪।
নিখোঁজের ৬ দিন পর(১৭ ডিসেম্বর) সকাল অনুমানিক ১১ টায় আদাবাড়ীয়া মাঠের তোফান মোল্লার মেহগনির বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। খবর পেয়ে নিখোঁজ শাহিনের পরিবারের লোকজন ঘটনা স্থানে এসে লাশটি শাহিনের বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে শাহিন আলীর দাদা সিরাজুল ইসলাম ও নানা নূর ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর শাহিন আলী নিখোঁজ হয় পরে থানায় জিডি করি এবং বিভিন্ন ভাবে খোঁজা খুঁজি করি। আজ শুনি মাঠের মাঝে লাশ পড়ে আছে,এসে দেখে নিশ্চিত হই এটা আমাদের শাহিন। শাহিন আলীকে যারা হত্যা করেছে তাদের আটক করে বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, জিডি হওয়ার পর থেকে আমরা শাহিন কে উদ্ধারের চেষ্টা করছি।
আজ তার লাশ পাওয়া গেছে। আমাদের ধারনা তাকে পাখি ভ্যান গাড়িটা নেওয়ার জন্য হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com