1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতের বাজার তদারকি ১৮ রমজান ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার পর্যটকদের ভিড়ে মুখরিত পত্নীতলার সূর্যমুখী বাগান: পরিদর্শনে কৃষি কর্মকর্তারা মোঃ আফজাল হোসেন আজ জাতীয় শহীদ সেনা দিবস ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজের অংশগ্রহণ ঈদগাঁওতে মাদক সরঞ্জামসহ যুবক গ্রেফতার ২৩ লক্ষ টাকা ফেরত না পেয়ে মানসিক চাপে মৃত্যু! বগুড়ার সারিয়াকান্দিতে জমির দালালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজের অংশগ্রহণ

মোঃ হুমায়ন কবির 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৫ আসনের এমপি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ধুনট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভা ও মাসিক সাধারণ সভায় যোগদান করেছেন। সভায় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এছাড়া তিনি স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে ধুনট উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভা শেষে উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন সংসদ সদস্য এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com