1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাহিদ আক্তার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে গলায় রশি পেঁচানো অবস্থায় নয়ন চন্দ্র পাল (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নয়ন পাল আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত নিধুবন পালের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার পরিবারের দাবি- নয়ন পাল বেশকিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নয়ন। এরপর রাতে কোন এক সময় তিনি বাড়ির বাহিরে যান। সোমবার সকাল ৬টার দিকে তার পরিবার ও স্থানীয়রা বাড়ির সামনে আম গাছের সাথে গলায় রশি পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় নয়ন পালকে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নয়নের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com