1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রস্তুতির বিকল্প নেই: কয়রায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উচ্ছেদ অভিযানের পর আবারও দখলের প্রতিযোগিতা, রাতের আঁধারে চলছে স্থাপনা নির্মাণ ফরিদপুর সওজ অফিসে জনভোগান্তি চরমে কেন্দুয়ায় সনাতনধর্মীয় ১৪ প্রতিষ্ঠানে ৩৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি রফিক হিলালী রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি” অনলাইন প্রতারক চক্রের নতুন নিশানায় শিক্ষকরা: মাগুরায় সক্রিয় জালিয়াত চক্র নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক

এস এম হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রাম থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা, মাদকবিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, পাসপোর্ট ও দু’টি মোবাইল ফোনসহ মাদক কারবারি রিকু মোল্যাকে (৩৬) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় তাকে কালিয়া থানায় সোর্পদ করা হয়। রিকু মহিষখোলা গ্রামের হারেজ মোল্যার ছেলে। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, সোমবার দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মহিষখোলা গ্রাম থেকে রিকু মোল্যাকে আটক করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, রিকু মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে  জড়িত। তার মাধ্যমে কালিয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, আটক মাদক কারবারি রিকুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com