1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
নড়াইলে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ এই ঘটনরায় ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাটি ছিল সাজানো নাটক। পুলিশ যশোর থেকে ইব্রাহিমকে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় শনিবার দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেসবিফিং করেন।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভিকটিমের স্ত্রী মোসাঃ ইরানী খাতুন থানায় অভিযোগ করেন, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com