1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ সমতার সমাজ গড়তে নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা জরুরি সুজন’স ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ারের উদ্দ্যোগে ইফতার আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান উপকূলের লড়াকু নারীদের চোখে আগামীর স্বপ্ন: কয়রায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত বিরামপুরে ভাড়াটিয়া নারী ধর্ষণ মামলার আসামি বাড়িওয়ালা গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় ৩ বছরের এক শিশু নিহত উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর

নন্দীগ্রামে অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মো রাকিব বাবু 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

পাটের বস্তা ব্যবহার না করায় বগুড়ার নন্দীগ্রামে এক অটো রাইস মিল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘায় অবস্থিত মেসার্স মায়ামনির অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার আপরাধের এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট করশিয়া আক্তার।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার বলেন, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে ১০০টি প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪নং ধারা লঙ্ঘনে ১৪নং ধারা মোতাবেক মেসার্স মায়ামনির অটো রাইস মিল মালিককে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, সরকারি নিয়মনীতি অনুস্মরণ করে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com