নবাবগঞ্জে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

দিনাজপুরের নবাবগঞ্জে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাফিউল ইসলাম (৩৬) ও আরিফ হোসেন (৩০) নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক শাফিউল ইসলাম মোগরপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক। অপর আটক আরিফ হোসেন হাতভাঙ্গী গ্রামের সাবু মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top