1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর উত্তর পাড়ার খন্দকার বাড়ির পুকুর থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে। জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ার আবুল হাসনাতের কলেজ পড়ুয়া কন্যা ফারজানা আক্তার জুঁই গত দুইদিন যাবৎ নিখোঁজ ছিল। এই ঘটনায় গত বৃহস্পতিবার নবীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তার বাবা। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কচুরিপানার আড়ালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুকুরের পানি থেকে লাশটি উপরে তুলে আনলে পরিবারের লোকজন সেটি ফারজানা আক্তার জুঁইয়ের লাশ বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com