1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন কেন্দুয়ায় ঝড়ে গাছ চাপায় গর্ভবতী গাভীর করুণ মৃত্যু উলিপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

নাঃগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল বাশার মিয়া ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বি আর বিলকিস

সোহেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
উপজেলা প্রতিনিধি,সোনারগাঁ(নারায়ণগঞ্জ): জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলার ৫নং নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মিয়া। একইসঙ্গে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ৫৭নং ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস।
শনিবার (২৩ মে) জাতীয় শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক রায়হান কবির ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফৌরদীসি আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আবুল বাশার মিয়া। অন্যদিকে, ২০২৫ সালে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন বি আর বিলকিস। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি পেলেন।
এ বিষয়ে আবুল বাশার মিয়া জানান,এ সম্মান পাওয়ায় আমি নিজে গর্বিত এবং গর্বিত অত্র স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সবাই। যারা আমাকে সেরা প্রধান শিক্ষকের খেতাবে ভূষিত করতে যোগ্য মনে করেছেন তাদেরকে অত্র স্কুলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেন সর্বদা শিক্ষার প্রসারে নিজেকে আত্মনিয়োগ রাখতে পারি সে দোয়া সবার নিকট কামনা করছি।
বি আর বিলকিস বলেন,২০২৫ সালে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ার পর এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।
সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার বলেন, সোনারগাঁ উপজেলার জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। আবুল বাশার মিয়া ও বি আর বিলকিস দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাদের এ অর্জন উপজেলার অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com