1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগরে মোহাম্মদ আলী নামে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার।

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোহাম্মদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশ নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ধরমন্ডল গ্রামের একটি বসত ঘরে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত মোহাম্মদ আলী ধরমন্ডল গ্রামের মো. রজব আলীর পুত্র। বিষেশ সুএে জানা যায় আজ গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম এর দিক নির্দেশনায়,এসআই নুরে আলম,এ এসআই মো.কুদ্দুছ আলী সহ একটি অভিযানিক দল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আাসামির বসতঘর তল্লাশি করে ঘরের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আলামত সহ তাকে  থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।যথাযথ প্রক্রিয়া তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com