1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিনম্র শ্রদ্ধায় কয়রায় ‘অমর একুশে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত মাদারীপুর ০৩ আসনের সাংসদ, জনাব আনিসুর রহমান তালুকদার কে, শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা প্রদান পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যশোরে রহস্যজনক গোডাউন থেকে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতেই সুস্থ জাতি গঠন: পলাশবাড়ীতে এমপি নজরুল ইসলাম লেবুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ধামইরহাটে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় চেড়াঘাটের রাস্তায় উন্নয়নের নামে লুটপাট ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড ৫২-র ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক অগ্রাসনের বিরুদ্ধে বাঙ্গালী জাতির মুক্তির লড়াই!

না ফেরার দেশে চলে গেলেন হুকুম আলী চোকদার

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চরভদ্রাসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুকুম আলী চোকদার (৭০) মৃত্যুবরণ করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রা৩ ১১টায় বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার(২২ সেপ্টেম্বর, ২০২৩ইং) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গনি শিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবস্থানের তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ২ ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার জানাযায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সহ দোহার-নবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সালমান ফজলুর রহমান বলেন, হুকুম আলী চোকদার আমাদের দলের একজন কর্মঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে দলের জন্য অনেক ক্ষতি হয়ে গেল। এসময় তিনি হুকুম আলী চোকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে হুকুম আলী চোকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক-নজর দেখতে রাত থেকেই দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তার স্বজনরা ও রাজনৈতিক নেতা কর্মীরা বাড়িতে আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com