1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

মোঃ রাব্বি রহমান 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী আসনের সব কটিতেই জয় পেয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী আব্দুস সাত্তার ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা নিয়ে বিজয়ী আল ফারুক আব্দুল লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহারিন ইসলাম তুহিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-০৩ জলঢাকা আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওবায়দুল্লাহ সালাফি। ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ আলী।
নীলফামারী-০৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হাফেজ আব্দুল মুত্তাকিম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com