1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলারোয়া দামোদরকাঠি গ্রাম পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা, কলারোয়ায় চাঞ্চল্য জীবননগর সড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার দু’জন আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার

আমির হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে পনের বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।
জানা যায়, গ্রেপ্তার সরোয়ার এলাকার চিহিৃত ফেনসিডিল কারবারি। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১টি মামলা বিচারাধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com