পটুয়াখালীতে যুবদলের পদব‌ঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ দাবি করে তা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, আমরা যেখানে মাদকের বিরুদ্ধে কথা বলি সেখানে যৌথ বাহিনীর হাতে মাদকসহ আটক একজনকে কমিটিতে রাখা হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখান করি এবং তদন্তপূর্বক নেতাদের মূল্যায়ন করে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানাই।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, তৃণমূল যুবদলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে এ কমিটি গঠন করা হয়েছে। দ্রুত কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচির দেওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দরা।

উ‌ল্লেখ‌্য, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় গত ২৬ আগস্ট। এতে সভাপতি হিসেবে গাজী রাসেদ সামস্ ও  সাধারণ সম্পাদক হিসেবে গাজী আতাউর রহমানের নাম রয়েছে । আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা বলা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top