1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

পানির নিছে নোয়াখালী, জনজীবনে দুর্দশা

মোঃ রবিউল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৩৭ বার পড়া হয়েছে

গত ৩১ শে জুলাই থেকে নোয়াখালীর সব জায়গায় বৃষ্টি শুরু হয়।অদ্যাবধি পর্যন্ত, দীর্ঘ এ বৃষ্টির কারনে সৃষ্টি হয়েছে বন্যার।নোয়াখালীর গ্রাম অঞ্চলে ৭০% বাড়ী,৫৫% পাকা সড়ক এবং শতভাগ কাঁচা সড়ক এ সময় পানির নিছে তলিয়ে গেছে।ঘরে ডাল চাল থাকার পরেও, রান্না হচ্ছে না অনেক ঘরে।এ নিয়ে নোয়াখালীর জনজীবনে দেখা দিয়েছে দুর্দশা।

ভালো নেই নোয়াখালীর সাধারণ মানুষের অর্থনীতি। দীর্ঘ এ জলাবদ্ধতার কারনে কাজে যেতে পারছেনা হাজারো মানুষ।পানির কারনে শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। আন্দোলনের কারনে বাড়িতে আসা লোকজন যেতে পারছেনা কর্মস্থলে।দিনমজুর পানির কারনে পাচ্ছেনা কোন কাজ।হতাশাগ্রস্থ অবস্থায় দিন পার করছে নোয়াখালীর কৃষকশ্রেণীর মানুষ। দীর্ঘ জলাবদ্ধতার কারনে খেতে থাকা কৃষকের আউশ ধান পানির নিছে।অনেকাংশে পঁচে গেছে আউশ ধান।রোপনের জন্য আমন ধানের বীজতলায় নেই কোন চারা।দীর্ঘ দিন পানির নিছে থেকে পঁচে গেছে, আমন ধানের চারা।আমন ধানের চারা না থাকায়,আমন ধান নিয়ে ধান চাষী কৃষকদের মনে আশংকা দেখা দিয়েছে।দ্বিতীয় বার বীজ পালানোর মতো কৃষকদের নিকট নেই পর্যাপ্ত বীজ,ও সময়।

খুব খারাপ সময় পার করছে, নোয়াখালীর মৎস চাষীরা।দিন দিন পানি বাড়তে থাকায় মৎস খামার গুলো থেকে মাছ চলে গেছে।পুকুর, ডোবা,খাল, বিল সব পানিতে একাকার হয়ে গেছে।এতে ক্ষতির মুখে মাছ চাষীরা। এ বছর মাছ চাষে অর্থনৈতিক লোকশানে হাজার হাজার মাছ চাষী।সাধারণ মানুষ মনে করে, এভাবে চলতে থাকলে,না খেয়ে মরতে হবে তাদের।ঘরে খাবারের ব্যবস্থা থাকলেও চুলা গুলো পানির নিছে থাকায় রান্না করা যাচ্ছেনা। এদিকে শিশুদের জীবন হুমকির মুখে।ঘর থেকে বের হলেই পানি।জনজীবনে আশংকা, এ বন্যায় শিশুদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com