1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলারোয়া দামোদরকাঠি গ্রাম পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা, কলারোয়ায় চাঞ্চল্য জীবননগর সড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার দু’জন আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ ‎গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন খড়িবাড়ী বাজারে সরকারি গাছ কর্তন: ক্ষোভ এলাকাবাসীর, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের ‎ কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উব্দোধন যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও ল্যাপটপ উদ্ধার সোনাতলায় সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্ম’সূ’চির উ’দ্বো’ধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম!

পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে ভুবনেশ্বর ব্রিজসংলগ্ন এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির অনুপ্রেরণায় বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।
তিনি আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে।
পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com