1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৭জনকে কারাদন্ড প্রদান

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ০১জনকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
রবিবার (০৭সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো: মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন বাকী আসামীরা পলাতক রয়েছেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফন(৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং ০২ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী এমরান (২৮)। আসামীরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামীদের বাড়ির পাশ থেকে আসার সময়ে ওৎ পেতে থাকা আসামীরা একত্রিত হয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্বক আহত করে। আহত আবুল কালাম শরীফকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং এক জনকে ২ বছরের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। ১১ জন আসামীদের মধ্যে দুই আসামী শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুল খালাস দেয়া হয়েছে। একজন আসামী মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com