1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি ‘অন্তর আলী’ আটক

মোহাম্মদ স্বপন আকন্দ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। জানা গেছে, অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের অ্যাডহক ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মেক)-এর পীরগঞ্জ ক্যাম্পের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
রংপুর পীরগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল বুধবার (২৭ আগস্ট) দুপুরে পীরগঞ্জ বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ তুরু মিয়ার পুত্র অন্তর আলী-কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অন্তর আলী স্বীকার করেন, তিনি একাধিক অনলাইন জুয়ার ওয়েবসাইট যেমন—R777, EG333, FB77, USPORT, KRIKYA, Aviator, Romax Deluxe, Jaya9, 7J777, 1XBet, J7777 ইত্যাদির সক্রিয় খেলোয়াড়।
এছাড়া তদন্তে জানা যায়, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে গত এক সপ্তাহে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত আলামতসহ আটককৃতকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।  অনলাইন জুয়াড়ি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com