1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুকুরে বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীকে কিল ঘুষি মেরে হত্যা

মোঃ আসাদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাট কালপানি (মাঝিপাড়া) গ্রামে মাছ চাষ প্রকল্পের পুকুরে বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে
মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র (৩৫) নামের এক ব্যক্তিকে কিল-ঘুষি মেরে হত্যা করা হয়। মামলা ও  এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার মাঝিপাড়ায়, শিমুল তাইড় (নয়াপাড়া) গ্রামের  জোবেদ আলীর ছেলে মিলন মিয়া পুকুরে মাছ চাষ করতেন। ওই গ্রামের মন্দির থেকে বিদ্যুৎ সংযোগ নেন  মিলন মিয়া,  ১৭ মাসের বকেয়া বিল বাকি পড়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। হিন্দু ধর্মাবলীরা পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করে। আবারো জোরপূর্বক মিলন মিয়া সংযোগ চাইলে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বোনার পাড়া বাজারে শ্রীধাম চন্দ্রের মাছের দোকানে মিলন মিয়া মোবাইল ফোনে আরো ৫/৬ জন সহযোগীকে ডেকে এনে  শ্রীধাম  চন্দ্রকে  কিল ঘুষি মেরে গুরুতর আহত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসার পর সুস্থ না হওয়ায়, সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ২৫ অক্টোবর শুক্রবার সকালে এ হত্যার প্রতিবাদে মাঝিপাড়ার তিন শতাধিক লোকজন বোনার পাড়া হাকিমের মোড়ে জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ করে। পরে গাইবান্ধা সেনা বাহিনী ক্যাম্প থেকে সেনাবাহিনী ও সাঘাটা থানা পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।  হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বস্ত  করে অবস্থান কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা । এ সময় বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা,  গাইবান্ধা সেনাবাহিনী ক্যাম্প সার্জেন্ট আব্দুর রাজ্জাক। সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা বলেন, মিলন মিয়া ও এরশাদ সহ  ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com