1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধান শিক্ষক ও তাঁর ছেলে জালিয়াতির মামলায় কারাগারে

মোঃহাফিজুর রহমান, শিবগঞ্জ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪০৮ বার পড়া হয়েছে

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির ও তাঁর ছেলে জালিয়াতির মামলায় কারাগারে।

জমি জালিয়াতির মামলায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক ও বিনোদপুর গ্রামিন বাংকপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে সাবিরুদ্দিনস ও তার ছেলে সম্রাট বাবুর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

আদালত সূত্রে থেকে জানাগেছে, নিজ ভাই সাদেক আলীর দায়ের করা জমি জালিয়াতির মামলায় ২০ নভেম্বর ২৩ইং তারিখে আদালতে সাবিরুদ্দিন ও তাঁর ছেলে সম্রাট বাবু জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন আবেদনের শুনানি শেষে আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে  ২১ নভেম্বর পুনরায় আলোচিত প্রধান শিক্ষক সাবিরুদ্দিন ও তাঁর ছেলে সম্রাট বাবুর দ্বিতীয় দফায় জামিন আবেদন করলে আদালত নাকচ করেছেন বলে জানিয়েছেন বাদী সাদেক আলী।

উল্লেখ্য এ আলোচিত প্রধান শিক্ষক সাবির উদ্দিন নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। যা শেষ পর্যন্ত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দূর্নীতি তদন্তে শিক্ষা বোর্ডের গঠিত একটি কমিটি তদন্ত করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com