1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

ফরিদপুরে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সংখ্যা ২৪২ টি অবৈধ সংখ্যা অনেক

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে ব‍্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ি জানা যায়, ফরিদপুর সদরে হাসপাতালের সংখ্যা  ৪০ টি আর ডায়াগনস্টিক সেন্টার ৭৫ টি। চরভদ্রাসন উপজেলায় ১টি ডায়াগনস্টিক সেন্টার, সদরপুর উপজেলায় হাসপাতাল   টি আর ডায়াগনস্টিক সেন্টার ১ টি।
ভাংগা উপজেলায় ৮টি হাসপাতাল, ১৬টি ডায়াগনস্টিক সেন্টার৷ নগরকানদা উপজেলায় ১টি হাসপাতাল ও ৩টি ডায়াগানস্টিক সেন্টার।সালথা উপজেলায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার। আলফাডাঙ্গায় উপজেলায় ৫টি হাসপাতাল আর ১০টি ডায়াগনস্টিক সেন্টার। বোয়ালমারী উপজেলায় ১১টি হাসপাতাল, ১৬টি ডায়াগনস্টিক সেন্টার এবং  মধুখালী উপজেলায় ৭টি হাসপাতাল আর ১৪টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী সরদার জালাল জানান,  উপরোক্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থাকার পরেও আরো অপেক্ষায় আছে ২টি হাসপাতাল ও ১২টি ডায়াগনস্টিক সেন্টারের।
তবে,অপেক্ষামান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো এখন চালু অবস্থায় আছে।বিশ্বস্ত সূত্রে জানা যায়,  একটি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার চালু করার পৃর্বে স্বাস্থ্য বিভাগ সহ ৭ প্রতিষ্ঠান থেকে অনুমতি নিতে হবে। ঐ প্রতিষ্ঠান গুলো অনুমোদন দিলে  কাগজ পত্র যাছাই বাছাই করে সঠিক থাকলে জেলার সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের ক্লিনিক ও হাসপাতাল পরিচালক এর নিকট পাঠাবে। তার  জেলার সিভিল সার্জনের তদন্ত কমিটির যাছাই বাছাইয়ে কাগজ পত্র ঠিক থাকলে অনুমোদন দিবে এবং অনুমোদন পাওয়ার পর হাসপাতাল  বা ক্লিনিক চালু করতে পারবে। ৭টি অনুমোদনের মধ্যে অন‍্যতম গুলো হচ্ছে পরিবেশ অধিদপ্তর ও  ফায়ার সার্ভিস এর কাগজ ।
অভিযোগ রয়েছে,জেলার সিভিল সার্জনের নিকট আবেদন করেই হাসপাতাল ও ক্লিনিক গুলো ব‍্যবসা শুরু করে দেয় এবং এদের সহযোগিতা করে জেলার স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা ।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তারা জানান, কয়েকটি হাসপাতাল ও ক্লিনিকের অনুমোদন আছে আমাদের। বেশির ভাগ প্রতিষ্ঠানের অনুমোদন নেই। আইনের চোখে তারাঅবৈধ প্রতিষ্ঠান। নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদপ্তরে এক কর্মকর্তা জানান,  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানে পরিবেশ অধিদপ্তরে অনুমোদন ছাড়া লাইসেন্স দেওয়া যাবে না, তারপরে ও স্বাস্থ্য বিভাগ লাইসেন্স বা অনুমোদন দিয়ে দেয়।
এতে আমাদের কিছুই করার থাকে না। বতর্মানে দেখা যায় অবৈধভাবে গড়ে উঠা প্রতিষ্ঠান গুলোতে বৈধ ডাক্তার চেম্বারে বসে বৈধ করে দিচ্ছে।ফরিদপুরের সুধী মহলের প্রশ্ন ফরিদপুর জেলায় ১টি মেডিকেল কলেজ  হাসপাতাল ও ৯টি উপজেলায় ৯টি হাসপাতাল থাকা সত্বেও কেন প্রায় ৩ শত হাসপাতাল ও ক্লিনিক থাকতে হবে ?  এছাড়া  সরকারি হাসপাতালের ডাক্তারা সঠিক ভাবে হাসপাতালে রোগি দেখার সময় দেয় না। ফলে বাধ্য হয়ে ডাক্তারদের অবৈধভাবে গড়ে উঠা  হাসপাতালের চেম্বারে যেতে হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com