1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে “ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার দুই আওয়ামীলীগ নেতা

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
“ডেভিল হান্ট” অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।ফুলবাড়ী থানার উপ পরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) এলাকায় ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা মোঃ মনছুর আলী (৫৫) এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট মোঃ বদরুল ঈমাম মিল্টন(৩২)দ্বয়কে থানা এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মনছুর আলী (৫৫) চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে এবং এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোঃ বদরুল ঈমাম মিল্টন(৩২) পূর্বধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকার এর ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত ০৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলায় উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com